• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • উন্নততর জীবনধারা
উন্নততর জীবনধারা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাফেজ বা আঁশ

এখন পর্যন্ত যে সকল খাদ্য উপাদান নিয়ে কথা বলা হয়েছে, তার বাইরেও আর একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাবার। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। শস্যবীজ, ডাল, আলু, খোসাসমেত টাটকা ফল এবং শাকসবজি রাফেজের প্রধান উৎস। এগুলো ছাড়াও শুকনা ফল, জিরা, ধনে, মটরশুঁটি প্রভৃতিতে বেশ ভালো পরিমাণ রাফেজ পাওয়া যায়। এই খাবারগুলোর দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। রাফেজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভি দর কোষপ্রাচীর। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি জোগায় না সত্যি কিন্তু কোষ্ঠকাঠিন্য, হৃদ্রোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তবে ঠিক কীভাবে এ রোগগুলো প্রতিরোধ করে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যনালির মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। এটি হজম হয় না।

রাফেজভুক্ত খাবারের গুরুত্ব

১. এটি পরিপাকে সহায়তা করে। রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে।

২. শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে।

৩. এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে।

৪. বারবার ক্ষুধার প্রবণতা কমাতে এটি কাজ করে।

৫. ধারণা করা হয়, রাফেজযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, খাদ্যনালি ও মলাশয়ের ক্যান্সার, অর্শ, হৃদ্রোগ ও স্থূলতার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে।

এ কারণে প্রতিদিন ২০-৩০ গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। শাকসবজি ও ফল থেকে এ পরিমাণ আঁশ পাওয়া সম্ভব।

উন্নততর জীবনধারা - অন্যান্য প্রশ্ন

খাদ্য ও পুষ্টিখাদ্যের উপাদানশর্করা বা কার্বোহাইড্রেটআমিষ বা প্রোটিনস্নেহ পদার্থ বা লিপিডখাদ্যপ্রাণ বা ভিটামিনখনিজ পদার্থ এবং পানিরাফেজ বা আঁশবডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচিদৈনিক খাবার কেমন হবেসুষম খাদ্যউন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাইখাদ্য সংরক্ষণখাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিখাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়াতামাক ও অন্যান্য মাদকদ্রব্যধূমপানের ক্ষতিকর দিকধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহমাদকাসক্তিমাদকাসক্তির লক্ষণড্রাগ আসক্তি নিয়ন্ত্রণএইডস (AIDS)AIDS রোগের কারণস্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বুক ধড়ফর করলে কোন রোগটির লক্ষণ প্রকাশ পায়?

রক্তশূন্যতা

পেলেগ্রা

অ্যানিমিয়া

রাতকানা

নিচের কোনটিতে ক্যালসিয়াম থাকে?

ডুমুর

শুঁটকি মাছ

নটেশাক

শিম

সয়াবিন তেলে কোনটি থাকে?

লৌহ

ভিটামিন-B12

ক্যালসিয়াম

থায়ামিন

১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?

৮২০ কিলোক্যালরি

১৩৬০ কিলোক্যালরি

২৪৮০ কিলোক্যালরি

২৬২০ কিলোক্যালরি

সুষম খাদ্য তালিকায় কোনটির অবস্থান সবচেয়ে উপরে?

প্রোটিন

কার্বোহাইড্রেট

লিপিড

মিনারেলস

কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?

রুটি, ডিম, সবজি

ডাল, মাংস, দুধ

ভাত, রুটি, আলু

দুধ, ডিম, ঘি

মটর কোন শ্রেণির সমতুল্য খাবার?

মাংস

শস্য দানা

দুধ

ফল ও সবজি

ভাত কোন শ্রেণির সমতুল্য খাবার?

মাংস

ফল ও সবজি

দুধ

শস্য দানা

টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?

ইস্ট জাতীয় ছত্রাক

মিউকর, এসপারজিলাস

ব্যাকটেরিয়া

ভাইরাস

কোনটি টমেটোর সসকে দ্রুত নষ্ট করে ফেলে?

ইস্ট

পেনিসিলিন

ব্যাকটেরিয়া

ভাইরাস

অধিক পরিমাণে চিনি কোনটির জন্যে ক্ষতিকর?

দাঁত ও ত্বক

চুল ও নখ

যকৃত ও প্লিহা

জিহ্বা ও ঠোঁট

ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?

শ্বেতসার ও আমিষ

আমিষ ও স্নেহ পদার্থ

স্নেহ পদার্থ

ভিটামিন ও খনিজ পদার্থ

জাঙ্ক ফুড খেলে কী হয়?

দাঁত ও ত্বকের ক্ষতি হয়

শরীর গঠিত হয়

শরীর ছলকায় হয়ে পড়ে

ক ও গ উভয়ই

জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?

পানি ও উষ্ণতা

তাপমাত্রা ও অক্সিজেন

বজ্রপাত ও কার্বন ডাইঅক্সাইড

শুষ্কতা ও তাপমাত্রা

কোনটির ব্যবহার খাদ্য দ্রব্য সংরক্ষণে নিষিদ্ধ?

ভিনেগার

ব্রাইন

ফরমালিন

বেনজায়িক এসিড