- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- উন্নততর জীবনধারা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মাদকাসক্তি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছে। এই সংজ্ঞায় বলা হয়েছে, ড্রাগ এমন কিছু পদার্থ, যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে। ড্রাগ মানেই মাদক নয় তবে ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলি। ক্রমাগত ড্রাগ সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয় যে সেই ড্রাগের সাথে মানুষের এক ধরনের দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে উঠে এবং নিয়মিতভাবে ড্রাগ গ্রহণ না করলে শারীরিক এবং মানসিক সমস্যায় পড়ে, তখন তাকে বলে মাদকাসক্তি বা ড্রাগ নির্ভরতা (চিত্র ১.০৭)।
উল্লেখযোগ্য ড্রাগ যেগুলোর ওপর মানুষের আসক্তি সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে বিড়ি, সিগারেট, আফিম ও আফিমজাত পদার্থ, হেরোইন, মদ, পেথিড্রিন, বারবিচুরেট, কোকেন, ভাং, চরস, ম্যারিজুয়ানা, এলএসডি ইত্যাদি। এগুলোর মধ্যে হেরোইন একটি মারাত্মক ড্রাগ। ড্রাগের ওপর কোনো ব্যক্তির আসক্তি নানাভাবে জাগতে পারে, যেমন- কৌতূহল, সঙ্গদোষ, হতাশা দূর করার প্রচেষ্টা, মানসিক যন্ত্রণা ভুলে থাকার পদ্ধতি, নিজেকে বেশি কার্যক্ষম করা, পারিবারিক অশান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা কিংবা পারিবারিক অভ্যাসগত। বাবা বা মা কোনো মাদকে আসক্ত থাকলে তার থেকে সন্তানে ওই মাদকে আসক্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কা থাকে।
খাদ্য ও পুষ্টিখাদ্যের উপাদানশর্করা বা কার্বোহাইড্রেটআমিষ বা প্রোটিনস্নেহ পদার্থ বা লিপিডখাদ্যপ্রাণ বা ভিটামিনখনিজ পদার্থ এবং পানিরাফেজ বা আঁশবডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচিদৈনিক খাবার কেমন হবেসুষম খাদ্যউন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাইখাদ্য সংরক্ষণখাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিখাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়াতামাক ও অন্যান্য মাদকদ্রব্যধূমপানের ক্ষতিকর দিকধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহমাদকাসক্তিমাদকাসক্তির লক্ষণড্রাগ আসক্তি নিয়ন্ত্রণএইডস (AIDS)AIDS রোগের কারণস্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?
৮২০ কিলোক্যালরি
১৩৬০ কিলোক্যালরি
২৪৮০ কিলোক্যালরি
২৬২০ কিলোক্যালরি
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?
রুটি, ডিম, সবজি
ডাল, মাংস, দুধ
ভাত, রুটি, আলু
দুধ, ডিম, ঘি
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
সুষম খাদ্য পিরামিডে কোনটির অবস্থান সবচেয়ে সর্বনিম্ন স্তরে?
আমিষ
স্নেহ পদার্থ
শর্করা
ভিটামিন
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন?
৫৮ গ্রাম
৬৮ গ্রাম
৮৮ গ্রাম
৯৮ গ্রাম
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
টক্সিন দেহের কোন অঙ্গটিকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে?
যকৃত
ফুসফুস
স্নায়ুতন্ত্র
হৃৎপিণ্ড
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?
ইস্ট জাতীয় ছত্রাক
মিউকর, এসপারজিলাস
ব্যাকটেরিয়া
ভাইরাস
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
শ্বেতসার ও আমিষ
আমিষ ও স্নেহ পদার্থ
স্নেহ পদার্থ
ভিটামিন ও খনিজ পদার্থ
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?
পানি ও উষ্ণতা
তাপমাত্রা ও অক্সিজেন
বজ্রপাত ও কার্বন ডাইঅক্সাইড
শুষ্কতা ও তাপমাত্রা

