- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- আব্বাসি খিলাফত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আবু মুসলিম খোরাসানি সম্পর্কে যা জান লেখ।
উত্তর: আবু মুসলিম খোরাসানি ছিলেন মুসলিম বংশোদ্ভূত একজন ইস্পাহানবাসী (আফগানিস্তান)। আব্বাসি শাসনামলে আবু মুসলিম খোরাসানের শাসনকর্তা ছিলেন। আব্বাসি বংশের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তার বীরত্ব, কর্মতৎপরতা তাকে বেশ জনপ্রিয়তা, এনে দিয়েছিল। অন্যদিকে এ সবই ছিল তার পতনের মূল কারণ। তার যোগ্যতা সম্পর্কে সৈয়দ আমীর আলী বলেন, 'তাহার অপরিবর্তনীয় শিষ্টাচার ও সৌজন্য শত্রুগণকে অনুরঞ্জিত করত এবং সমর্থক দল লাভে সহায়তা করত।' তার সৈন্য দল গঠনের এবং শাসনকার্য পরিচালনার দক্ষতা সকলের প্রশংসা আকর্ষণ করত। আব্বাসি শাসন শক্তিশালীকরণ ও বিভিন্ন বিদ্রোহীদের দমনে আবু মুসলিম খোরাসানির অবদান অপরিসীম। তার দক্ষতায় ঈর্যান্বিত এবং আশঙ্কাগ্রস্ত হয়ে খলিফা আল মনসুর তাকে হত্যা করেন।
আব্বাসি খিলাফত - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

