- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- আব্বাসি খিলাফত
আব্বাসি খিলাফত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
আব্বাসি আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: উমাইয়াদের পতনের জন্য মুহাম্মদ (স.)-এর চাচা আল আব্বাসের বংশধররা যে আন্দোলন করেন ইতিহাসে সেটিই আব্বাসি আন্দোলন নামে পরিচিত। আব্বাসি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মুহাম্মদ-বিন-আলী। তিনি ঘোষণা করেন হুসাইনের শাহাদত বরণের পর ইসলামের ধর্মীয় কর্তৃত্ব মুহাম্মদ আল হানাফিয়ার ওপর অর্পিত হয়েছে। মুহাম্মদ আল হানাফির মৃত্যুর পর তদীয়পুত্র হাশেম নেতৃত্বলাভ করেন এবং নিঃসন্তান হাশিম মৃত্যুর পূর্বে ইমামতির দায়িত্ব আব্বাসি বংশের তৎকালীন নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট অর্পণ করেন। আর উমাইয়াদের অত্যাচারে অতিষ্ঠ খারিজি, মাওয়ালি ও শিয়ারা এ মতবাদের ভিত্তিতে আন্দোলনে যোগদান করলে এটি একটি তীব্র আকার ধারণ করে।
আব্বাসি খিলাফত - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

