- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল দুটি নীতি উপর ভিত্তি করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন, যথা: (ক) সংখ্যানীতি ও (খ) লক্ষ্য বা উদ্দেশ্যনীতি। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে একজনের, কয়েকজনের, বহুজনের শাসন- এ তিন শ্রেণিতে বিভক্ত করেছেন। উদ্দেশ্যনীতি অনুযায়ী তিনি সরকারকে আবার স্বাভাবিক ও বিকৃত- এই দু'ভাগে ভাগ করেছেন। তাঁর মতে, রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং পলিটি হলো স্বাভাবিক সরকার। অপরদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র এবং গণতন্ত্র বা জনতাতন্ত্র হলো বিকৃত সরকার। পলিটিকে তিনি উত্তম সরকার এবং গণতন্ত্রকে নিকৃষ্ট সরকার বলে অভিহিত করেছেন।
নিম্নে ছকের সাহায্যে এরিস্টটলের এ শ্রেণিবিভাগ দেখানো হলো:
সংখ্যা নীতি | উদ্দেশ্য নীতি | |
শাসকের সংখ্যা | স্বাভাবিক রূপ | বিকৃত রূপ |
একজনের শাসন (Rule by one) | রাজতন্ত্র (Monarchy) | স্বৈরতন্ত্র (Tyrany) |
কয়েকজনের শাসন (Rule by a few) | অভিজাততন্ত্র (Aristocracy) | ধনিকতন্ত্র/কুলীনতন্ত্র (Oligarchy) |
বহুজনের শাসন (Rule by many) | পলিটি (Polity) | গণতন্ত্র (Democracy) |
এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগের সমালোচনা (Criticism of Aristotle's Classification of Government)
এরিস্টটলের সরকারের যে শ্রেণিবিভাগ করেছেন পৌরনীতিতে তার গুরুত্ব অপরিসীম। আধুনিক সরকারের শ্রেণিবিভাগের ক্ষেত্রে এরিস্টটলের শ্রেণিবিভাগ পথ নির্দেশনা প্রদান করেছে। তবে সরকারের এ শ্রেণিবিজ্ঞান ত্রুটিমুক্ত নয়। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগের নিম্নবর্ণিত ত্রুটি বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়:
১. এরিস্টটলের সরকারের যে শ্রেণিবিভাগ করেছেন, তা ব্যাপকভিত্তিক নয়। প্রচলিত সব ধরনের সরকার এ শ্রেণিবিভাগের মধ্যে পড়ে না।
২. এরিস্টটল সরকারকে একটি একক বা অবিমিশ্র রূপে দেখেছেন। কিন্তু বাস্তবে সরকার পুরো সেরকম নয়। বাস্তবে অনেক সরকারই একই সাথে গণতান্ত্রিক, রাজতান্ত্রিক, এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয় হতে পারে।
৩. দার্শনিক টমাস হবস এরিস্টটলের সরকারে শ্রেণিবিভাগ প্রসঙ্গে বলেন, সরকারকে স্বাভাবিক ও বিকৃত এ দু'ভাগে ভাগ করা ঠিক নয়। কারণ কোন সরকারই নিরংকুশভাবে ভালো বা মন্দ হতে পারে না।
৪. এরিস্টটল গণতন্ত্রকে নিকৃষ্ট সরকার বলে অভিহিত করেছেন। কিন্তু আধুনিকভাবে গণতন্ত্রই সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা হিসেবে সমাদৃত হয়ে আসছে।
৫. এরিস্টটল তাঁর সরকারের শ্রেণিবিভাগে একজনের শাসন, কয়েকজনের শাসন ও বহুজনের শাসনের কথা বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সব ধরনের সরকার ব্যবস্থায় কয়েকজন শাসন করে থাকেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


