- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
এককেন্দ্রিক সরকার একটি জনপ্রিয় সরকার ব্যবস্থা। অন্যান্য সরকার ব্যবস্থার ন্যায় এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কোনো কোনো ক্ষেত্রে উত্তম প্রকৃতির হয়। নিম্নে এককেন্দ্রিক সরকারের গুণাবলি তুলে ধরা হলো:
১. নমনীয় প্রকৃতির এককেন্দ্রিক শাসনব্যবস্থা নমনীয় প্রকৃতির হয়। কেননা এ সরকারে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে এ সরকার পরিস্থিতি অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত নিতে সক্ষম।
২. রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতার অধিকারী বলে রাষ্ট্রীয় ঐক্য সৃষ্টি করা সহজ হয়। জনগণ আঞ্চলিক আনুগত্যের প্রভাবে প্রভাবান্বিত হয় না।
৩. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব এককেন্দ্রিক সরকারে রাষ্ট্রীয় ক্ষমতা এক কেন্দ্র থেকে পরিচালিত হয় বলে যেকোনো জরুরি প্রয়োজনে বলিষ্ঠ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
৪. অপচয় রোধ: এককেন্দ্রিক শাসনব্যবস্থা সরকারি খরচের অপচয় রোধ করে। এককেন্দ্রিক সরকার সহজসরল রাষ্ট্র কাঠামো গড়ে তোলে এবং একটিমাত্র কেন্দ্র থেকে সরকারের সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। ফলে অপচয় রোধ হয়।
৫. ক্ষুদ্র রাষ্ট্রে উপযোগী অপেক্ষাকৃত ছোট বা ক্ষুদ্র রাষ্ট্র এককেন্দ্রিক সরকারের উপযোগী। কেননা এ শাসনব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়।
৬. জাতীয় সংহতি: এই শাসনব্যবস্থায় দ্বিনাগরিকত্বের অবকাশ নেই বলে সুসংহত রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে জাতীয় সংহতি জোরদার হয় এবং জনগণ গভীর ভ্রাতৃত্ব ও একতার বন্ধনে আবদ্ধ হয়।
৭. সুষ্ঠু শাসনের নিশ্চয়তা: এককেন্দ্রিক শাসনব্যবস্থা সাংবিধানিক সংকট ও প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত। ফলে এই শাসনব্যবস্থার মাধ্যমে একটি দেশে সুষ্ঠু শাসন পরিচালনা করা সম্ভব হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


