- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বিপরীতধর্মী রূপ পরিলক্ষিত হয়। উভয় সরকার ব্যবস্থা বিশ্লেষণ করলে যেসব পার্থক্য দেখা যায় তা নিম্নে তুলে ধরা হলো:
১. সংবিধানের প্রকৃতি: এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান লিখিত অথবা অলিখিত, সুপরিবর্তনীয় অথবা দুষ্পরিবর্তনীয় যেকোনো ধরনের হতে পারে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশে সংবিধান অবশ্যই লিখিত ও দুষ্পরিবর্তনীয় হয়।
২. আনুগত্য: এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় শুধু দেশের নাগরিককে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের নাগরিককে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়।
৩. ক্ষমতা ও কর্তৃত্ব এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। এ ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে এবং সে সমস্ত সরকারসমূহ সাংবিধানিকভাবে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখে। এছাড়া প্রাদেশিক বা আঞ্চলিক সরকারসমূহ নিজ নিজ এখতিয়ার অনুযায়ী নিজস্ব আইনসভা দ্বারা আইন প্রণয়ন করে থাকে।
৪. স্থানীয় সরকার এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রশাসনের সুবিধার জন্য বিভিন্ন স্থানীয় সরকার গঠন করে। তবে এসব স্থানীয় সরকারসমূহ কেন্দ্রীয় সরকারের অধীন এবং তার এজেন্টরূপে কাজ করে থাকে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আঞ্চলিক বা স্থানীয় সরকারসমূহ সংবিধান দ্বারা গঠিত ও ক্ষমতাপ্রাপ্ত হয় এবং স্বাধীনভাবে ক্ষমতার চর্চা করতে পারে। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে ঐ সমস্ত স্থানীয় সরকারসমূহ ভেঙে দিতে পারে না।
৫. ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান আঞ্চলিক সরকারসমূহের মধ্যে ক্ষমতা বণ্টন করে না। কেন্দ্রীয় সরকার ইচ্ছামতো ঐ সমস্ত আঞ্চলিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করতে পারে আবার কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারকে অর্পিত ক্ষমতা কোনো কারণ ব্যতিরেকে রকে প্রত্যাহার করে নিতে পারে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারসমূহের মধ্যে সংবিধান ক্ষমতা বণ্টন করে দেয় যা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলেও প্রত্যাহার করে নিতে পারে না।
৬. প্রাদেশিক স্বায়ত্তশাসন এককেন্দ্রিক সরকারে আঞ্চলিক অঙ্গরাষ্ট্রগুলোর স্বায়ত্তশাসন সাংবিধানিকভাবে স্বীকৃত। ঞ্চলিক বা প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রদেশ বা
৭. রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ এককেন্দ্রিক সরকার ব্যয়বহুল নয়। কেননা এ ব্যবস্থায় একটিমাত্র সরকার থাকায় ব্যয়ও কম হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় কন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের পিছনে অনেক ব্যয় হয়। এজন্যই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ব্যয়বহুল হয়।
৮. বিচার বিভাগের ভূমিকা এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বই বহাল থাকে। কেননা সরকারই সর্বময় ক্ষমতার অধিকারী। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে সাংবিধানিকভাবে সে বিরোধের মীমাংসা বিচার বিভাগ করে থাকে। এমনকি দেশের আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন বা প্রশাসনিক নির্দেশ সংবিধানের বিধান মতে বৈধ কি না তাও দেশের বিচার বিভাগ পর্যালোচনা করে থাকে।
৯. কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি এককেন্দ্রিক সরকারের ব্যবস্থায় কেন্দ্রে একটিমাত্র সরকার থাকে। প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ছাড়াও প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলোর নিজস্ব সরকার থাকে।
১০. নাগরিকত্ব প্রসঙ্গে: এককেন্দ্রিক শাসনব্যবস্থায় একক নাগরিকত্ব বিদ্যমান থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় দ্বৈত নাগরিকত্ব বিদ্যমান থাকে। এজন্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একই ব্যক্তি একাধারে তার নিজ প্রদেশ বা অঙ্গরাষ্ট্রের নাগরিক আবার সে সমগ্র যুক্তরাষ্ট্রেরও নাগরিক।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


