- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
এককেন্দ্রিক সরকার ব্যবস্থার বিভিন্ন গুণাবলি থাকা সত্ত্বেও এ শাসনব্যবস্থা কিছু দোষাবলির কারণে সমালোচিত হয়েছে। নিম্নে এককেন্দ্রিক সরকারের দোষাবলি তুলে ধরা হলো:
১. স্বায়ত্তশাসন বিরোধী এককেন্দ্রিক শাসনব্যবস্থায় সরকারের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। এ শাসনব্যবস্থায় স্থানীয় উদ্যোগের অভাবে স্থানীয় সমস্যাবলি যথাযথভাবে চিহ্নিত বা সমাধান করা যায় না। সুতরাং এককেন্দ্রিক শাসনব্যবস্থা স্বায়ত্তশাসন বিরোধী।
২. আমলাদের দৌরাত্ম্য এককেন্দ্রিক শাসনব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ অত্যধিক হয়। ফলে সরকার আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে আমলাদের দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আমলাতান্ত্রিক দৌরাত্ম্য বৃদ্ধি পায়।
৩. কেন্দ্রের কাজের চাপ বৃদ্ধি একটিমাত্র কেন্দ্রে সরকারের কাজকর্ম চলতে থাকায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ বৃদ্ধি পায়। এতে কাজের গতি ও সাফল্য বিঘ্নিত হতে পারে।
৪. সমস্যা সমাধানে অসুবিধা কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারে ওপর স্থানীয় অনেক দায়িত্ব হস্তান্তর করে অপেক্ষাকৃত গুরুদায়িত্ব সম্পন্ন জাতীয় ও জটিল আন্তর্জাতিক সমস্যা সমাধানে নিজেকে নিয়োজিত রাখতে পারে। কিন্তু এককেন্দ্রিক সরকারে তা সম্ভব নয়।
৫. বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী রাষ্ট্র যদি আয়তনে বিরাট এবং জনসংখ্যা বিপুল হয়, যদি সে রাষ্ট্র বহু ধর্ম, বর্ণ ও ভাষাভাষীর হয় তাহলে সেক্ষেত্রে এককেন্দ্রিক শাসনব্যবস্থা উপযোগী নয়।
৬. স্থানীয় নেতৃত্বের বিকাশ হয় না: এককেন্দ্রিক রাষ্ট্রে স্থানীয় পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে রাজনৈতিক কাজে অংশগ্রহণের সুযোগ অনেকটা সীমিত। ফলে স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে জনগণের মধ্যে নেতৃত্বও বিকশিত হয় না।
৭. বিপ্লবের সম্ভাবনা এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রদেশগুলোর সরকার কেন্দ্রের এজেন্টমাত্র। এখানে প্রদেশগুলোর স্বায়ত্তশাসন থাকে না। ফলে আঞ্চলিক বা প্রাদেশিক পর্যায়ে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন বা বিপ্লবের সম্ভাবনা বিরাজ করে।
৮. স্বৈরতান্ত্রিক প্রবণতা: এককেন্দ্রিক সরকারের সমস্ত ক্ষমতা এক কেন্দ্র থেকে পরিচালিত হয় বলে এখানে স্বৈরতান্ত্রিক প্রবণতা লক্ষ করা যায়। যা জনগণের জন্য বিপজ্জনক হতে পারে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


