- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, হেনরি মেইন, লর্ড অ্যাকটন, গেটেল প্রমুখ রাষ্ট্র বিজ্ঞানীগণ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি প্রদর্শন করেছেন। নিচে তা উল্লেখ করা হলো:
১. যুক্তরাষ্ট্রের জন্য উপযোগী দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। কেননা এর ফলে নিম্নকক্ষে নির্বাচিত সদস্যগণ জাতীয় স্বার্থ এবং উচ্চকক্ষে নির্বাচিত বা মনোনীত সদস্যগণ আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে পারে।
২. পরিকল্পিত আইন প্রণয়ন আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হলে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক ও সমঝোতার মাধ্যমে জনকল্যাণকামী ও সুচিন্তিত আইন প্রণয়ন করে যাতে জনকল্যাণ সাধন করা যায়। লেকির মতে, "দ্বিতীয় কক্ষের নিয়ন্ত্রণমূলক, সংস্কারমূলক ও সংযতকারী ক্ষমতা অপরিহার্য।"
৩. স্বেচ্ছাচারিতা রোধ: দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা একটি অপরটির স্বেচ্ছাচারিতা রোধ করতে পারে। লর্ড ব্রাইসের মতে, "সকল আইনসভারই স্বেচ্ছাচারী হবার একটি অন্তর্নিহিত প্রবণতা আছে। সমক্ষমতাসম্পন্ন দুটি পরিষদ একে অপরের স্বেচ্ছাচারিতাকে রোধ করতে পারে।"
৪. জনমতের প্রতিফলন: দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় জনমতের প্রতিফলন ঘটে। এরূপ ব্যবস্থায় আইনসভার দুটি কক্ষের নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয় বলে প্রবাহমান জনমতের সুষ্ঠু প্রতিফলন ঘটতে দেখা যায়।
৫. সংখ্যালঘুর প্রতিনিধিত্ব দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় সংখ্যালঘুসহ সকল শ্রেণির মানুষের পক্ষে প্রতিনিধি প্রেরণ করা সম্ভব। এ জন্যই দ্যুগুই বলেছেন যে, "সেই আইনসভা শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে যার এককক্ষ জনগণের এবং অপর কক্ষ বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে।"
৬. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা একটি মাত্র কক্ষের স্বেচ্ছাচারিতা রোধ করে ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে থাকে। লর্ড অ্যাকটন তাই বলেছেন, "আইনসভায় দ্বিতীয় কক্ষ হচ্ছে ব্যক্তিস্বাধীনতার অন্যতম প্রয়োজনীয় রক্ষাকবচ।"
৭. রাজনৈতিক চেতনার প্রসার দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় আইন প্রণয়নের ক্ষেত্রে যে আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক অনুষ্ঠিত হয় তা সংবাদপত্র, বেতার বা রেডিও, টেলিভিশনে প্রচারিত হওয়ায় জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বা শিক্ষার বিস্তার ঘটে।
৮. জাতীয় ঐতিহ্য সংরক্ষণ বহুজাতি সমন্বিত রাষ্ট্রে সব জাতির নিজ নিজ জাতীয় ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি প্রভৃতি যথাযথভাবে সংরক্ষণের জন্য দ্বিতীয় কক্ষ উপযোগী।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


