- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বর্তমান গণতান্ত্রিক বিশ্বে এককক্ষবিশিষ্ট আইনসভার জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। অধ্যাপক লাস্কি, অধ্যাপক ম্যাকাইভার, জন স্টুয়ার্ট মিল, আবে সিঁয়ে প্রমুখ চিন্তাবিদ ও লেখক এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি প্রদর্শন করেছেন। এর পক্ষে যুক্তিগুলো নিম্নরূপ:
১. সহজ গঠন প্রকৃতি: এককক্ষবিশিষ্ট আইনসভা গঠন প্রকৃতি সহজ ও সরল। কোনো জটিলতার সৃষ্টি হয় না।
২. পদ্ধতিগত সুবিধা: এককক্ষবিশিষ্ট আইনসভার নির্বাচন ক্ষেত্রে একটি মাত্র পদ্ধতি অনুসরণ করা হয়। জাতীয় ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এটা গঠিত হয়।
৩. দ্রুত আইন প্রণয়ন: দ্রুত আইন প্রণয়ন সম্ভব হয়। কেননা দ্বিতীয় কক্ষ না থাকায় আইন প্রণয়নে অযথা বিলম্ব ঘটে না। একটি কক্ষের সভা আহ্বান, অধিবেশন অনুষ্ঠান, সিদ্ধান্ত গ্রহণ তাড়াতাড়ি করা যায়।
৪. বিপ্লবের সম্ভাবনা কম এককক্ষবিশিষ্ট আইনসভায় দ্রুত আইন প্রণয়ন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হওয়ায় বিপ্লব বা অসন্তোষের সম্ভাবনা কম থাকে।
৫. নির্বাচিত জনপ্রতিনিধিত্ব এককক্ষবিশিষ্ট আইনসভার সদস্যগণ সকলেই জনগণের নির্বাচিত প্রতিনিধি। সুতরাং তারা জনগণের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকে।
৬. ব্যয়বহুল নয়: এককক্ষবিশিষ্ট আইনসভা কম ব্যয়সাপেক্ষ। অযথা দ্বিতীয় কক্ষের সদস্যদেরকে বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হয় না। এক্ষেত্রে অনেক অর্থের সাশ্রয় হয়।
৭. বাহুল্য বর্জিত: আইন প্রণয়নের ক্ষেত্রে অযথা সময়, অর্থ ইত্যাদি অপচয় ঘটে না বা বাহুল্য বর্জিত হয়। প্রসিদ্ধ চিন্তাবিদ ও লেখক আবে সিঁয়ে তাই বলেছেন যে, "দ্বিতীয় পরিষদ যদি প্রথম পরিষদকে অনুসরণ করে তবে এটা অনাবশ্যক, আর যদি তা প্রথম পরিষদকে অনুসরণ না করে তবে এটা অনিষ্টকর।" ("If the second chamber agrees with the first, it is superfluous, if it disagrees, it is pernicious.")
উপরিউক্ত কারণে অধ্যাপক লাস্কি বলেছেন যে, "বর্তমান রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন মেটাবার জন্য ব্যাপক ক্ষমতাসম্পন্ন এককক্ষবিশিষ্ট আইনসভাই উপযুক্ত।" ("The single chamber and magnificient legislative assembly seems best to answer the needs of the modern state.")
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


