- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতধর্মী শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। নিম্নে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যকার পার্থক্যগুলো আলোচনা করা হলো:
১. স্থায়িত্ব: গণতন্ত্র হলো স্থায়ী শাসনব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক বা সরকারের পতন ঘটলেও শাসনব্যবস্থা ও সরকারব্যবস্থা অপরিবর্তিত থাকে। কিন্তু একনায়কতন্ত্র হলো অস্থায়ী শাসনব্যবস্থা। এখানে শাসক বা একনায়ক ক্ষমতাচ্যুত হলে একনায়কতান্ত্রিক শাসনেরও পতন ঘটে।
২. শান্তি, যুদ্ধ ও জাতীয়তাবাদ গণতন্ত্র শান্তিতে বিশ্বাসী। গণতন্ত্রের লক্ষ্য হলো মানুষে মানুষে এবং জাতিতে জাতিতে শান্তি প্রতিষ্ঠা। কিন্তু একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধবাদে বিশ্বাসী। এজন্য জার্মান একনায়ক হিটলার সব সময় বলতেন, "যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।" ইতালির একনায়ক মুসোলিনী বলতেন, "এককালীন শান্তি সম্ভবও নয়, সংগতও নয়।"
৩. শাসকের সংখ্যা গণতন্ত্র হলো জনগণের শাসন। এখানে অসংখ্য শাসক থাকে। কিন্তু একনায়কতন্ত্র হলো এক ব্যক্তি বা এক দলের শাসন। এখানে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে।
৪. সম্মতি গণতন্ত্র জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা। গণতন্ত্রে আলাপ-আলোচনা ও যুক্তি-তর্কের মাধ্যমে নিয়মতান্ত্রিক পথে সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু একনায়কতন্ত্রে রাষ্ট্রীয় শক্তি ও কর্তৃত্বের বলে একনায়ক সিদ্ধান্ত গ্রহণ ও তা প্রয়োগ করে থাকে। এ জন্যই অধ্যাপক হার্নশ বলেন, "গণতন্ত্রে যুক্তির জোরকেই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু একনায়কতন্ত্রে জোরের বা শক্তির যুক্তিই প্রাধান্য লাভ করে।"
৫. নেতৃত্ব: গণতন্ত্র যৌথ নেতৃত্বে বিশ্বাসী। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। কিন্তু একনায়কতন্ত্রে এক ব্যক্তির নেতৃত্বকেই প্রতিষ্ঠিত করা হয়।
৬. ক্ষমতার উৎস গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ। জনগণের রায়ে বা ভোটে নির্বাচিত সরকার গণতন্ত্রে রাষ্ট্রীয় শাসনভার গ্রহণ করে। কিন্তু একনায়কতন্ত্রের ক্ষমতার উৎস এক ব্যক্তি বা একটি দলীয় চক্র।
৭. ব্যক্তি স্বাধীনতা: ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের মূলমন্ত্র। গণতন্ত্র ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু অন্যদিকে একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতা বিরোধী। এজন্য একনায়কতন্ত্রে মুক্ত বুদ্ধি ও বিবেক স্বাধীনভাবে প্রকাশিত হয় না।
৮. সর্বাত্মকবাদ: গণতন্ত্র সর্বাত্মকবাদকে ঘৃণা করে। কেননা গণতন্ত্রে ব্যক্তিই মুখ্য, রাষ্ট্র গৌণ। কিন্তু একনায়কতন্ত্র সর্বাত্মকবাদ প্রশ্রয় দেয়। এজন্য একনায়কতন্ত্রে ব্যক্তি গৌণ, রাষ্ট্রই মুখ্য। "সবকিছুই রাষ্ট্রের জন্য, কোনো কিছুই রাষ্ট্রের বিরুদ্ধে বা বাইরে নয়"- এরূপ চরম ও সর্বাত্মক ধারণাই একনায়কতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য।
৯. আইনসভার ক্ষমতা ও মর্যাদা গণতন্ত্রে আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ কারণে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনসভার নিকট শাসন বিভাগকে তার কাজের জন্য জবাবদিহি করতে হয়। কিন্তু একনায়কতন্ত্রে আইনসভা নামমাত্র ক্ষমতার অধিকারী। এ কারণে একনায়কতন্ত্রে আইনসভা একটি প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়।
১০. আইনের শাসন গণতন্ত্রে আইনের শাসন এক অপরিহার্য বিষয়। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পরিচালিত হয়। কিন্তু একনায়কতন্ত্রে আইনের শাসনে বিশ্বাস করে না।
১১. ব্যক্তির ভূমিকা ও স্থান: গণতন্ত্রে ব্যক্তির প্রাধান্যই প্রবল। গণতন্ত্রে ব্যক্তির সার্বিক কল্যাণ নিশ্চিত করা হয়। অন্যদিকে একনায়কতন্ত্রে রাষ্ট্রই চরম ও চূড়ান্ত। ব্যক্তির ভূমিকা সেখানে গৌণ।
১২. বিরোধী দলের অবস্থান গণতন্ত্রে সাফল্যের জন্য বিরোধীদলকে প্রয়োজনীয় মনে করে তাদের মতামতকে মূল্যায়ন করা হয়। কিন্তু একনায়কতন্ত্রে বিরোধীদল ও তাদের মতামতকে মূল্যায়ন করা হয় না।
১৩. প্রচার মাধ্যমের স্বাধীনতা: গণতন্ত্রে প্রচার মাধ্যমগুলো স্বাধীন ও মুক্ত থাকে। এগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ খুব অল্প পরিমাণই লক্ষ করা যায়। কিন্তু একনায়কতন্ত্রে প্রচার মাধ্যমগুলোর ওপর ক্ষমতাসীন সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


