- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আধুনিক সরকারের শ্রেণিবিভাগের মধ্যে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা অন্যতম। এ সরকারের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করলে এর কতকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিম্নে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো:
১. যুক্তরাষ্ট্রীয় মনোভাব যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী এ দু ধরনের বিপরীতমুখী প্রবণতা দেখা যায়। এই ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো জাতীয় ঐক্য চায় কিন্তু এক হয়ে মিশে যেতে চায় না। তবে প্রদেশগুলো কতিপয় সাধারণ বিষয়ে একটা ঐকমত্য সৃষ্টি করে। অন্যদিকে প্রদেশগুলো স্বায়ত্তশাসন ভোগ করতে চায়। একেই "যুক্তরাষ্ট্রীয় মনোভাব" (Federal Sentiment) বলে।
২. সংবিধানের প্রাধান্য যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয়। জাতীয় বা কেন্দ্রীয় এবং আঞ্চলিক বা প্রাদেশিক সরকার সংবিধানের বিধান অনুযায়ী শাসন কাজ পরিচালনা করে। এ ব্যবস্থায় সংবিধানই দেশের সর্বোচ্চ আইন।
৩. দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রে সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়াই বাঞ্ছনীয়। কেননা সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ার ফলে এর কোনো ধারা পরিবর্তন করে কেউ ক্ষুদ্র স্বার্থসিদ্ধি করতে পারে না'।
৪. দুই ধরনের সরকার: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রাদেশিক এই দু'ধরনের সরকার বিদ্যমান থাকে। তবে প্রত্যেক সরকারই স্ব-স্ব এলাকায় স্বাধীন থাকে।
৫. দ্বৈত নাগরিকত্ব: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বৈত নাগরিকতা বিদ্যমান। প্রথমত। নাগরিক; দ্বিতীয়ত তারা যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল রাষ্ট্রের নাগরিক। তারা নিজ নিজ প্রদেশ বা অঙ্গরাজ্যের
৬. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা: যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট হয়। নিম্নকক্ষ সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে এবং উচ্চকক্ষ সাধারণ প্রদেশ বা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে।
৭. লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান লিখিত। কেননা এ সংবিধানে অঙ্গরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতা লিখিতভাবে বণ্টন করা থাকে বিধায় কেউ কারও ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।
৮. ক্ষমতা বণ্টন: যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। ফলে মুদ্রা, বৈদেশিক সম্পর্ক, দেশরক্ষা প্রভৃতি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। আর বাদবাকি বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে অর্পণ করা হয়।
৯. বিচার বিভাগের প্রাধান্য: যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় আদালত বা সুপ্রিম কোর্টই সংবিধানের অভিভাবক, রক্ষক ও ব্যাখ্যাকর্তা। সংবিধানের প্রাধান্য স্বীকৃত ও প্রতিপালিত হচ্ছে কি না তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্টের উপর ন্যস্ত থাকে। ফলে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।
১০. প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো স্বায়ত্তশাসনের অধিকারী হয়। ফলে নিজ নিজ প্রদেশ বা অঙ্গরাষ্ট্র পরিচালনায় তারা সংবিধানের আলোকে অনেকটা স্বাধীনতা ভোগ করে থাকে।
১১. সংবিধানের রক্ষক হিসেবে বিচার বিভাগ যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় সংবিধানের ব্যাখ্যা নিয়ে কেন্দ্র ও প্রদেশের মধ্যে বিরোধ দেখা দিলে বিচার বিভাগ যে ব্যাখ্যা প্রদান করে সেটাকেই প্রামাণ্য ব্যাখ্যা বলে গ্রহণ করা হয়। কেননা এ ব্যবস্থায় বিচার বিভাগ হচ্ছে সংবিধানের রক্ষক ও অভিভাবক।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


