- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন প্রণয়ন, শাসন বিষয়ক এবং বিচারের ক্ষমতা সম্পূর্ণরূপে ভাগ করে দিতে হয় এবং কোনো বিভাগ অন্য বিভাগের ক্ষমতায় কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবে না। এই নীতির পূর্ণ প্রয়োগ করা হলে সরকারের বিভিন্ন বিভাগ চরম ক্ষমতা পেয়ে স্বৈরাচারী হয়ে উঠবে। কিন্তু বাস্তবে এরূপ পৃথকীকরণ সম্ভব নয়। কারণ সরকারের এক বিভাগের কাজের সাথে অন্য বিভাগের কাজের সম্পর্ক ও সহযোগিতা বিদ্যমান।
কাজেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের কোনো বিভাগ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সে জন্য প্রয়োজন বিভাগগুলোর মধ্যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ সরকারের তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার ব্যবস্থাকে ক্ষমতার ভারসাম্য নীতি বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের মধ্যে এরূপ ভারসাম্য নীতি কার্যকর আছে।
স্বৈরতন্ত্রের হাত থেকে গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিশেষ ভূমিকা পালন করেছে সত্য কিন্তু সরকার পরিচালনার বেলায় পরিপূর্ণ স্বতন্ত্রীকরণ কার্যকরী করা সম্ভব নয়। সেজন্য অনেকে মন্তব্য করেছেন যে, "পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়- কাম্যও নয়।" বাস্তবে সম্ভব নয় এ কারণে যে, সরকার একটি একক সত্তা। একে সম্পূর্ণ আলাদাভাবে পরিচালনা করা যায় না। এজন্য বিভাগসমূহের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা থাকা আবশ্যক।
ম্যাকাইভার-এর মতে, মন্টেস্কু যে চরম ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছেন তা স্বভাবতই অসম্ভব। কাজেই বলা যায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে কোনো সরকারই সুস্পষ্টভাবে পরিচালিত হতে পারে না। কেননা প্রত্যেকটা বিভাগ পারস্পরিক সম্পর্কের বেড়াজালে আবদ্ধ। একটি বিভাগ অন্য বিভাগ থেকে সম্পূর্ণভাবে আলাদা করলে সরকারের অন্তর্নিহিত উদ্দেশ্য সাধিত হবে না। ফলে সরকারের এ তিনটি বিভাগের মধ্যে সমন্বয় রেখে পরস্পরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাপূর্বক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় ভারসাম্য রক্ষা করা বাঞ্ছনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় এ উদ্দেশ্যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ লক্ষ করা যায়।
এখানে শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনে সম্মতি দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করে আইন সভা কংগ্রেসকে নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে, আমেরিকার আইনসভা কংগ্রেস ও শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি কর্তৃক উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্পাদিত চুক্তি অনুমোদন দান করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। আবার আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন সংবিধানবিরোধী হলে বিচার বিভাগ তা পর্যালোচনা করে বাতিল করতে পারে। আমেরিকার বিচারকগণও শাসন বিভাগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে কিছুটা নিয়ন্ত্রিত হন।
এভাবে দেখা যায়, আমেরিকার শাসনব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পাশাপাশি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কার্যকর হয়ে আসছে। ক্ষমতা কেন্দ্রীভূতকরণের ফলে সরকার যে সীমাহীন ক্ষমতা ভোগ করে এবং স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ পায় এ নীতি তারই বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। ক্ষমতা নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ভারসাম্য নীতির প্রবর্তন মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিরই ফসল। এটা স্বাধীনতা সংরক্ষণের জন্য নাগরিক চেতনা বিকাশের অপরিহার্য শর্ত।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


