- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাও অন্যান্য শাসনব্যবস্থার ন্যায় কিছু গুণাবলি পরিলক্ষিত হয়। নিম্নে রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি তুলে ধরা হলো:
১. স্থায়িত্ব: এ সরকার অন্যান্য সরকারের তুলনায় স্থায়ী হয়। যখন-তখন সরকার পরিবর্তনের মতো দূরবস্থার শিকার হতে হয় না। নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট নির্বিঘ্নে ও অবাধে সরকার পরিচালনা করেন।
২. আইনসভার প্রভাবমুক্ত শাসন বিভাগ: রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিগণ সংসদ সদস্যদের চাপমুক্ত থাকে। ফলে তারা নিরপেক্ষ ও স্বাধীনভাবে সরকারের নিয়মনীতি প্রয়োগ করতে পারে।
৩. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ: রাষ্ট্রপতি শাসিত সরকার দ্রুত, কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। কেননা এ সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইনসভার ওপর নির্ভর করতে হয় না
৪. জরুরি অবস্থা মোকবিলায় উপযোগী রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত থাকেন। ফলে যুদ্ধ, আন্তর্জাতিক সংকট ও জরুরি অবস্থা মোকাবিলায় রাষ্ট্রপতি এককভাবে এবং অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন।
৫. অনুন্নত রাষ্ট্রের জন্য উপযোগী: যেসব অনুন্নত দেশে সুষ্ঠু দ্বি-দলীয় ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি সেসব দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষাকৃত স্থায়ী ও কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে।
৬. বহুদলীয় ব্যবস্থায় উপযোগী বহুদলীয় ব্যবস্থায় যখন এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তখন 'কোয়ালিশন সরকার' গঠন করতে বাধ্য হয়। কোয়ালিশন সরকার দুর্বল ও ক্ষণস্থায়ী হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার অধিক স্থায়ী ও শক্তিশালী হয়।
৭. দলীয় মনোভাব প্রশমিত হয় রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নিজের পছন্দমত মন্ত্রী নিয়োগ করেন। মন্ত্রিগণ আইনসভার পরিবর্তে সরাসরি রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। আইন পরিষদের আস্থা-অনাস্থার ওপর শাসন বিভাগকে তাই নির্ভরশীল থাকতে হয় না। ফলে রাষ্ট্রপরিচালনায় দলীয় মনোভাব অনেকটা প্রশমিত হয়।
৮. ক্ষমতার স্বতন্ত্রীকরণ: রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ওপর প্রতিষ্ঠিত। ক্ষমতা স্বতন্ত্রীকরণের কারণে শাসন বিভাগ স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ফলে জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারে।
৯. দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমাবেশ ঘটে: রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রীপদে এবং অভিজ্ঞ ব্যক্তিদেরকে তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করতে পারেন। এক্ষেত্রে তাঁকে আইনসভার বা দলীয় সিদ্ধান্তের বা সমর্থনের ওপর নির্ভর করতে হয় না।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


