- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা অপর যেকোনো সরকার ব্যবস্থা থেকে উত্তম। এ কারণে দেশ-কাল-পরিবেশ ও ক্ষেত্রবিশেষ বিভিন্ন সরকার ব্যবস্থার তুলনায় এ সরকার ব্যবস্থা নিঃসন্দেহে সমর্থনযোগ্য। নিম্নে এ সরকারের গুণাবলি তুলে ধরা হলো:
১. নমনীয়তা: সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির হয়। কেননা প্রয়োজনবোধে যেকোনো সময়ে সাধারণ নির্বাচন ছাড়াও মন্ত্রিসভার পরিবর্তন করা যায়। তাছাড়া এ সরকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন ও সংবিধান পরিবর্তন করতে পারে।
২. সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা: শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকায় এ সরকার ব্যবস্থা সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় সক্ষম হয়। ফলে জনকল্যাণ সাধন করা সহজ হয়। প্র
৩. যৌথ নেতৃত্ব: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যৌথ নেতৃত্বের ধারণা জন্য আইনসভার নিকট দায়ী থাকে। বিকশিত হয়। মন্ত্রিসভা যৌথভাবে তাদের কাজের
৪. দ্রুত আইন প্রণয়ন সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিসভার নেতা নন আইনসভারও নেতা। ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা অতি সহজে দ্রুত আইন প্রণয়ন করতে সক্ষম হয়।
৫. শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক; সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে। কেননা মন্ত্রিপরিষদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। এ কারণে মন্ত্রিসভা অতি সহজে আইন পরিষদে আইন পাশ করতে পারে।
৬. দায়িত্বশীলতা ও জবাবদিহিতা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা দায়িত্বশীল ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। এ কারণে শাসন বিভাগকে তাদের স্থায়িত্ব এবং কার্যকালের জন্য আইনসভার নিকট দায়ী থাকতে হয়। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এজন্য সংসদীয় সরকারকে দায়িত্বশীল সরকারও বলা হয়ে থাকে।
৭. বিরোধী দলের মর্যাদা: মন্ত্রিপরিষদ শাসিত সরকারে বিরোধীদলকে 'বিকল্প সরকার' বিবেচনা করে বিশেষ মর্যাদা প্রদান করা হয়। ফলে বিরোধীদলও গঠনমূলক আলোচনা, সমালোচনা দ্বারা সরকারের ত্রুটি-বিচ্যুতিসমূহ তুলে ধরে।
৮. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা যায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বহাল রাখা যায়। গ্রেট ব্রিটেন ও জাপানসহ অনেক রাষ্ট্রে এটা সম্ভব হয়েছে। ফলে জনমতের গুরুত্ব বৃদ্ধি পায়।
৯. নাগিরক সচেতনতা বৃদ্ধি করে সংসদীয় শাসনব্যবস্থায় জনগণ গভীর আগ্রহের সাথে আইনসভার অধিবেশনের খবরাখবর বিভিন্ন প্রচার মাধ্যমে পড়েন, শুনেন ও দেখেন। ফলে জনগণ নিজেদেরকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।
১০. স্বৈরাচার বিরোধী সংসদীয় সরকার ব্যবস্থায় গৃহীত নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য শাসন বিভাগকে আইন বিভাগের নিকট দায়ী থাকতে হয়। ফলে শাসন বিভাগ স্বৈরাচারী হতে পারে না।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


