- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থা একটি অতি জনপ্রিয় শাসনব্যবস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। নিম্নে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো:
১. আইনসভার প্রাধান্য সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা শাসন কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করেন।
২. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান নামমাত্র বা নিয়মতান্ত্রিক শাসক। এ সরকারের প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। তখন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পরামর্শ ছাড়া সাধারণত কিছু করেন না।
৩. দায়িত্বশীল শাসন: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের নিকট দায়ী থাকে। এ সময় আইনসভা আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য হয়।
৪. মন্ত্রিগণ আইনসভার সদস্য সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। কোনো মন্ত্রি আইনসভার সদস্য না হলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনসভার সদস্য নির্বাচিত হতে হয়।
৫. ক্ষমতার একত্রীকরণ: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইন পরিষদের একটি অংশ নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। তখন শাসন ও আইন বিভাগীয় ক্ষমতার একত্রীকরণ ঘটে। ফলে একই ব্যক্তির হাতে আইন প্রণয়ন ও শাসন সংক্রান্ত ক্ষমতা ন্যস্ত হয়।
৬. নমনীয়তা: সংসদীয় সরকার সাধারণত নমনীয় প্রকৃতির হয়। কেননা সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যেকোনো নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন বা পরিবর্তন এবং অনাস্থা এনে সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়।
৭. দলীয় শাসন: সংসদীয় শাসনব্যবস্থা মূলত দলীয় শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় সংসদ বা আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। অন্য দলগুলো আইনসভায় বিরোধীদলের ভূমিকা পালন করে।
৮. প্রতিনিধিত্বমূলক শাসন সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রতিনিধিত্বমূলক হয়। এ সরকার ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে সরকার গঠিত হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


