- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা বিভিন্নভাবে সমালোচিত। কেননা এ সরকারের নানাবিধ দোষ রয়েছে। নিম্নে এ শাসন ব্যবস্থার দোষাবলি তুলে ধরা হলো:
১. অনমনীয়তা: এ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অযোগ্য প্রমাণিত হলেও তাকে সহজে পরিবর্তন সম্ভব নয়। কেননা রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। অনমনীয়তার জন্য এ সরকার ব্যবস্থা পরিবর্তিত অবস্থার সাথে অনেক সময় তাল মিলিয়ে চলতে পারে না।
২. সরকার দায়িত্বহীন হয়: রাষ্ট্রপতি তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নন। ফলে এই সরকার দায়িত্বহীন হতে পারে।
৩. আইন প্রণয়নে নেতৃত্বের অভাব: রাষ্ট্রপতি ও তার মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। এর ফলে আইন প্রণয়নে তারা নেতৃত্ব প্রদান করতে পারেন না। এ কারণে অনেক সময় দ্রুত ও ফলপ্রসূ আইন প্রণয়নে সমস্যা দেখা দেয়।
৪. শাসন ও আইন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব সরকারের প্রতিটি বিভাগের মধ্যে সহযোগিতা প্রয়োজন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন ও আইন বিভাগ পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন ও স্বাধীন। ফলে সরকার পরিচালনায় কখনো কখনো অচলাবস্থার সৃষ্টি হয়। জরুরি অবস্থায় এই অচলাবস্থা দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে।
৫. স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা: রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় সমস্ত শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হওয়ায় তিনি অনেক সময় একনায়কে পরিণত হতে পারেন। আইনসভার নিকট দায়ী নন বলে রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন।
৬. আইন প্রণয়নে অসুবিধা: রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিগণ আইনসভার সদস্য না হওয়ায় সরাসরি আইন প্রণয়ন কিংবা তা সংশোধনের প্রস্তাব উত্থাপন করার সুযোগ থেকে বঞ্চিত। তাদের নির্ভর করতে হয় আইন পরিষদে দলীয় সদস্যদের ওপর। কোনো কোনো সময় এমন আইন পাশ করা হয় যা হয়তো মন্ত্রীরা চান না, অথবা রাষ্ট্রপতি ও মন্ত্রীরা যে আইন প্রণয়ন করতে চান আইনসভার সদস্যগণ তা চান না।
৭. বিপজ্জনক: রাষ্ট্রপতিকে নির্দিষ্ট মেয়াদের আগে একমাত্র অভিশংসন প্রস্তাব উত্থাপন ও কার্যকর করা ছাড়া ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। জরুরি প্রয়োজনে সরকার পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা সম্ভব হয় না। ফলে এ সরকার অনেক সময় বিপজ্জনক হতে পারে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


