- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রত্যেকটি রাষ্ট্রেরই সরকারের তিনটি অপরিহার্য অঙ্গ সংগঠন (Organ) রয়েছে যার মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলি বাস্তবায়িত হয়। সরকারের তিনটি অঙ্গ সংগঠন হলো- আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগ।
প্রথমত, সংসদীয় সরকার পদ্ধতিতে সরকারের তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিবিড়। কেননা এই ব্যস্থায় আইন বিভাগের মধ্য থেকেই শাসন বিভাগ তথা মন্ত্রিসভা গঠন করা হয়। অন্যদিকে, বিচার বিভাগের বিচারপতি সহ সকল পদে নিয়োগ শাসন বিভাগ কর্তৃক হয়ে থাকে।
দ্বিতীয়ত, 'সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী একইসাথে আইন বিভাগের নেতা এবং শাসন বা নির্বাহী বিভাগের প্রধান। আবার রাষ্ট্রপতি আইনসভার সদস্যদের ভোটে নির্বাচিত হন। সেই সাথে রাষ্ট্রপতি বিচার বিভাগের বিচারপতিদের নিয়োগ দেন। এভাবে সরকারের তিনটি বিভাগ পরস্পর সম্পর্কযুক্ত।
অপরদিকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আইন বিভাগের সাথে শাসন বিভাগের তেমন সম্পর্ক থাকে না। কারণ এখানে আইন বিভাগের বাইরে থেকে মন্ত্রিসভা গঠন করা হয়। তবে বিচার বিভাগে বিচারপতি নিয়োগ শাসন বিভাগ কর্তৃক হয়ে থাকে। এ ব্যবস্থায় তিনটি বিভাগ স্বতন্ত্র হলেও ক্ষমতার মাত্রাতিরিক্ত ব্যবহার রোধের জন্য ভারসাম্য নীতির প্রয়োগ ঘটে।
প্রায় সব ধরনের সরকার ব্যবস্থাতেই বর্তমানে শাসন বিভাগের নিয়ন্ত্রণ ও ক্ষমতা বেড়েই চলেছে। অনেকে এজন্য আশঙ্কাও প্রকাশ করেন যে, এর ফলে শাসন বিভাগ হয়তো স্বেচ্ছাচারী হয়ে পড়বে। এজন্য অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে, শাসন বিভাগের ওপর অবশ্যই আইন বিভাগীয় নিয়ন্ত্রণ থাকা উচিত। আইন বিভাগের নিয়ন্ত্রণের অর্থই হচ্ছে পরোক্ষভাবে জনগণেরই নিয়ন্ত্রণ। কেননা আইনসভার সদস্যগণ হচ্ছেন জনপ্রতিনিধি। শাসন বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুরুর আগে আইনসভায় উপস্থাপন করা উচিত।
অন্যদিকে, শাসন বিভাগ ও আইন বিভাগের কাজের বিচার ও পর্যালোচনা করার দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত থাকে। এছাড়া বিচার বিভাগ কিছু কিছু আইন সংক্রান্ত ও শাসন সংক্রান্ত কাজও করে থাকে। যেমন- প্রচলিত আইন অনেক ক্ষেত্রে জটিল ও অপর্যাপ্ত হয়ে থাকে এবং এটার অর্থ অস্পষ্ট হতে পারে। সেক্ষেত্রে বিচারপতিগণ নিজেদের প্রজ্ঞা, ন্যায়বোধ, বিচার-বুদ্ধি, বিবেক ও অভিজ্ঞতার আলোকে নতুন আইন সৃষ্টি করতে পারেন। এছাড়া সরকারের আইন বিভাগ যদি এমন কোনো আইন পাস করে বা শাসন বিভাগ যদি এমন কোনো আদেশ বা নির্দেশ জারি করে যা সংবিধানের কোনো ধারার বিরোধী, তাহলে আইনসভা কর্তৃক প্রণীত সেই আইন বা শাসন বিভাগ কর্তৃক জারিকৃত সেই আদেশকে বাতিল করে দেওয়ার ক্ষমতা সরকারের বিচার বিভাগের হাতে থাকে। অন্যভাবে বলা যায়, অনেক সময় শাসন বিভাগ জনগণকে তোয়াক্কা না করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে। আইন বিভাগও কোনো কোনো সময় জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন করে থাকে। এসব ক্ষেত্রে একমাত্র বিচার বিভাগ নাগরিক অধিকার রক্ষার মুখ্য ভূমিকা গ্রহণ করে।
পরিশেষে বলা যায়, সরকারের তিন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এক বিভাগ অন্য বিভাগের সাথে নানাভাবে সম্পর্কযুক্ত। সরকারের এ তিনটি বিভাগকে কোনোভাবেই সম্পূর্ণ আলাদা করা যায় না। আইন, শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


