- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কোনো সরকার ব্যবস্থা দোষ মুক্ত নয়। সকল সরকার ব্যবস্থায় কমবেশি দোষ রয়েছে। নিম্নে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দোষাবলি তুলে ধরা হলো:
১. মন্ত্রিপরিষদের একনায়কত্ব সংসদীয় সরকার ব্যবস্থায় দলীয় শৃঙ্খলার কারণে 'আইনসভার সার্বভৌমত্ব' প্রতিষ্ঠিত হয় না। তবে এখানে 'মন্ত্রিসভার একনায়কত্ব' প্রতিষ্ঠিত হয়।
২. দলীয় স্বার্থের প্রাধান্য সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় স্বার্থ অপেক্ষা অনেক সময় দলীয় স্বার্থই প্রাধান্য পায়। বরং এখানে গঠনমূলক সমালোচনার পরিবর্তে 'বিরোধিতার খাতিরে বিরোধিতা' নীতি বা দলাদলি প্রাধান্য পায়।
৩. স্থিতিশীলতার অভাব সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। ফলে সরকারের স্থিতিশীলতা বিনষ্ট হবার সম্ভাবনা থাকে।
৪. জরুরি অবস্থায় অনুপযোগী সংসদীয় সরকার ব্যবস্থায় সকল সিদ্ধান্ত মন্ত্রিসভার দীর্ঘ আলোচনার পর গৃহীত হয়। এজন্য সরকার জরুরি অবস্থা মোকাবিলার জন্য অনুপযোগী।
৫. সদ্য স্বাধীন ও অনুন্নত দেশের জন্য অনুপযোগী সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে যেখানে শিক্ষিত জনগণের সংখ্যা কম, সুনাগরিকের অভাব রয়েছে; জনগণ রাজনৈতিক দিক থেকে অসচেতন ও অসহিষ্ণু, সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য নেই, সুসংগঠিত রাজনৈতিক দল নেই; সেসব দেশে এ ধরনের সরকার সহজে সফলকাম হতে পারে না।
৬.' ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য। ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয় না।
৭. অস্থিতিশীল যুক্তফ্রন্ট গঠনের ঝুঁকি সংসদীয় শাসনব্যবস্থায় অনেক সময় কোনো দলের পক্ষেই এক দলীয় মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয় না। তখন সমমনা কয়েকটি দলের উদ্যোগে মন্ত্রিসভা গঠিত হয়। এরূপ 'কোয়াি হয় না।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


